Posts

Showing posts from November, 2018

'Historical Kāvya -- the most weak point of Sanskrit literature`

'Historical Kāvya -- the most weak point of Sanskrit literature`              সাধারণভাবে আমরা ইতিহাস বলতে যা বুঝি প্রাচীন ভারতবর্ষে সেইরকম ইতিহাস ছিল না। বর্তমানযুগে ইতিহাসকে History - র   সমার্থকরূপে ধরা হয় । The Columbia Encyclopaedia - তে বলা হয়েছে — ‘ History in its broadest sense, is the story of man's past. More specially it means the record of that past not only in chronicles and treaties on the past, but in all sorts of forms .’ প্রাচীনভারতে ইতিহাস শব্দটি অনেক ব্যাপক অর্থে প্রযুক্ত হয়েছে । ঋগ্বেদোপোদ্ঘাতে বলা হয়েছে — ‘ দেবাসুরাঃ সংযত্তা আসন্নিত্যাদয়ঃ ইতিহাসঃ’ । নিরুক্তে বলা হয়েছে — ‘ নিদানভূত ইতি হ এবমাসীদ্ ‌ ইতি য উচ্যতে স ইতিহাসঃ ’ । কৌটিল্য বলেছেন — ‘ পুরাণমিতিবৃত্তমাখ্যায়িকোদাহরণং ধর্মশাস্ত্রমর্থমাস্ত্রঞ্চেতি ইতিহাসঃ’ । অমরকোষে বলা হয়েছে — ‘ ইতিহাসঃ পুরাবৃত্তম্ ‌ ’ ।             প্রাচীন আলোচনাগুলি বিশ্লেষণ করলে দেখা যায় — সংস্কৃত ইতিহাস শব...

কথাকাব্য (Tales & Fables), পঞ্চতন্ত্র ও হিতোপদেশ

কথাকাব্য   ( Tales & Fables ),   পঞ্চতন্ত্র ও হিতোপদেশ                সংস্কৃতে গল্পকে বলা হয় কথা। এর দুটি ভাগ—এক শ্রেণীর গল্প মানুষ, দৈত্যদানব প্রভৃতি সম্পর্কিত এবং অন্য শ্রেণীর গল্পগুলি পশুপক্ষী সম্পর্কিত। মানুষ, দৈত্যদানব প্রভৃতি সম্পর্কিত কল্পনাময় কাহিনীগুলিকে ইরেজিতে বলা হয় Tales.   সমাজের   বিভিন্ন স্তরের মানুষের ব্যবহার , কার্যকলাপ   প্রভৃতি বিভিন্ন পশুপক্ষীর উপর আরোপ করে রচিত গল্পগুলিকে ইরেজিতে বলা হয় Fables. ব্যাবহারিক জীবনের উপযোগী নীতি - উপদেশ দানই এর লক্ষ্য । Fables সম্বন্ধে Keith বলেছেন -- The fable, indeed, is essentially connected with the two branches of science known by Indians as the Nītiśāastra and the Arthaśāstra, which have this in common as opposed to the Dharmaśātra that they are not codes of morals, but deals with man's action in practical politics and conduct of the ordinary affairs of everyday life and intercourse. সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য   Tale...

সংস্কৃত নাটকের উৎপত্তি-বিষয়ক মতবাদ (Various theories on the origin of Sanskrit drama.)

সংস্কৃত নাটকের উৎপত্তি - বিষয়ক মতবাদ   (Various theories on the origin of Sanskrit drama.)       সংস্কৃত নাটকের উৎপত্তির ইতিহাস আজও রহস্যাবৃত । প্রাচীন ভারতের কোন যুগে সংস্কৃত নাটকের উৎপত্তি হয়েছিল সেই প্রশ্নের আজও কোন যুক্তিসঙ্গত উত্তর পাওয়া যায় নি । প্রাচীন নাট্যতাত্ত্বিক , আধুনিক প্রাচ্য ও পাশ্চাত্ত্য পণ্ডিতগণ সংস্কৃত নাটকের উৎপত্তি বিষয়ে যে সব সিদ্ধান্তে এসেছেন তাতে মূল দুটি চিন্তাধারা প্রতিফলিত হয়েছে — একটি ধর্মা নুষ্ঠান - কেন্দ্রিক এবং অন্যটি লৌকিক অনুষ্ঠান সম্পর্কিত। নীচে সেই মতবাদগুলি আলোচিত হল। দৈব উৎপত্তি মতবাদ — ভরতের নাট্যশাস্ত্রে বর্ণিত নাটকের উৎপত্তি সম্পর্কে মতবাদকে দৈব উৎপত্তিবাদ বলা হয়। এই মতবাদ অনুসারে দেবরাজ ইন্দ্র দর্শন ও শ্রবণের আনন্দ বিধানের জন্য একখানি পঞ্চমবেদ সৃষ্টির আবেদন নিয়ে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা সেই অনুরোধ রক্ষার্থে ঋগ্বেদ থেকে সংলাপ, সাম বে দ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস সংগ্রহ করে নাট্যবেদ তৈরি করলেন। সেই বিষয়ে নাট্যশাস্ত্র বলা হয়েছে— ‘জগ্রাহ পাঠ্যমৃগবেদাত্‌ সামভ্যো গীতমেব চ।...