সংস্কৃত ভাষায় সময় লেখার পদ্ধতি— (Time Calculation) for 3rd sem, SEC-1
সংস্কৃত ভাষায় সময় লেখার পদ্ধতি— (Time Calculation)
ইংরেজিতে অনেক সংক্ষেপে সময় লেখা যায়। যেমন—8 A.M., 8.15 A.M. 7.15 P.M., 7.45 P.M. ইত্যাদি। বাংলায় আর একটু বিস্তারিতভাবে বলতে
হয়।
যেমন—সকাল ৬টা, সকাল সাড়ে ছয়টা, সকাল পৌনে আটটা, বিকেল সওয়া তিনটে, রাত ৯টা ইত্যাদি। সংস্কৃতেও সকাল, বিকেল, রাত উল্লেখ করে বলতে হবে। আমরা সকাল ১১টা পর্যন্ত সময়কে ‘প্রাতঃ’ বলতে পারি। তারপর ১২টার পূর্ব পর্যন্ত ‘পূর্বাহ্ণ’ বলতে পারি। দিনের ১২টা ‘মধ্যাহ্ন’। ১২টার পর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ‘অপরাহ্ণ’ বলতে পারি। তারপর সন্ধ্যা ৭টা সাড়ে সাতটা পর্যন্ত সময়কে ‘সায়ম্' বলা যেতে পারে। তারপর থেকে রাতের সময়কে ‘সায়াহ্ন’ বলতে পারি। রাতের বেলাকে ‘নক্তম্’ও বলা যেতে পারে।
যেমন—সকাল ৬টা, সকাল সাড়ে ছয়টা, সকাল পৌনে আটটা, বিকেল সওয়া তিনটে, রাত ৯টা ইত্যাদি। সংস্কৃতেও সকাল, বিকেল, রাত উল্লেখ করে বলতে হবে। আমরা সকাল ১১টা পর্যন্ত সময়কে ‘প্রাতঃ’ বলতে পারি। তারপর ১২টার পূর্ব পর্যন্ত ‘পূর্বাহ্ণ’ বলতে পারি। দিনের ১২টা ‘মধ্যাহ্ন’। ১২টার পর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ‘অপরাহ্ণ’ বলতে পারি। তারপর সন্ধ্যা ৭টা সাড়ে সাতটা পর্যন্ত সময়কে ‘সায়ম্' বলা যেতে পারে। তারপর থেকে রাতের সময়কে ‘সায়াহ্ন’ বলতে পারি। রাতের বেলাকে ‘নক্তম্’ও বলা যেতে পারে।
বাংলায় ১৫ মিনিট কম হলে আমরা পৌনে বলি, ১৫ মিনিট বেশী হলে সওয়া বলি, ৩০ মিনিট বেশী হলে সাড়ে বলি।
সংস্কৃতে এই পৌনে, সওয়া এবং সাড়ে বলার একটা বিশেষ
পদ্ধতি আছে। একটা ঘণ্টাকে চারভাগে ভাগ করে একভাগকে বলা হয় ‘পাদ’। ১৫ মিনিট বেশী হলে ‘সপাদ’ (একপাদ-সহ) বলতে হয়। যেমন— 5.15 কে বলা হয়—‘সপাদ-পঞ্চবাদনম্’।
সকাল হলে ‘প্রাতঃ সপাদ-পঞ্চবাদনম্’। বিকেল হলে ‘অপরাহ্ণে সপাদ-পঞ্চবাদনম্’ বলা হয়।
১৫ মিনিট (এক পাদ) কম হলে ‘পাদোন’ বলা হয়।
যেমন—4.45 P.M. সংস্কৃতে একে বলা হয়-- ‘অপরাহ্ণে পাদোন-পঞ্চবাদনম্’।
৩০ মিনিট বেশী হলে ‘সার্ধ’ (অর্ধসহ) যোগ করে বলতে হয়।
যেমন—4.30 P.M. একে বলা হয়—‘অপরাহ্ণে সার্ধ-চতুর্বাদনম্’।
মিনিটের বেলায় কত মিনিট কম বা বেশী তা উল্লেখ করে কটা বাজল তা
বলতে হয়।
যেমন— 5.10 P.M. এটা সংস্কৃতে বলতে হবে—‘দশাধিক-পঞ্চবাদনম্’।
কম হলে ‘ঊন’ বলে সময় বলতে হবে।
যেমন—5. 55 P.M. এটা সংস্কৃতে বলতে হবে—‘পঞ্চোন-ষড্বাদনম্’।
7.50 P.M. – ‘নক্তম্ দশোন-অষ্টবাদনম্’। বা ‘নক্তম্
পঞ্চাশদধিক-সপ্তবাদনম্’।
কথা বলার সময় কটা
বাজল তা বলার সময় আমরা শুধু সংখ্যা বলি, কিন্তু সকাল, বিকেল, সন্ধ্যে, রাত ইত্যাদি
উল্লেখ করি না। যেমন—১০.০৫ (দশটা পাঁচ), ৮.০৭ (আটটা সাত) ইত্যাদি। লেখার সময়
উল্লেখ করতে হয়। সংস্কৃতেও তাই।
নীচে কয়েকটি নমুনা দেওয়া হল—
4 A.M.—प्रातः चतुर्वादनम्। 4.05 A.M. —प्रातः पञ्चाधिक-चतुर्वादनम्।
4.10 A.M. —प्रातः दशाधिक-चतुर्वादनम्।
4.15 A.M. —प्रातः सपाद-चतुर्वादनम्।
4.30 A.M. —प्रातः सार्ध-चतुर्वादनम्।
4.45 A.M. —प्रातः पादोन-पञ्चवादनम्।
5 A.M. —प्रातः पञ्चवादनम्। 5.05 A.M. —प्रातः पञ्चाधिक-पञ्चवादनम्।
6.10 A.M. —प्रातः दशाधिक-षड्वादनम्। 6.15 A.M. —प्रातः सपाद-षड्वादनम्।
6.30 A.M. —प्रातः सार्ध-षड्वादनम्। 6.45 A.M. —प्रातः पादोन-सप्तवादनम्।
7. 50 A.M. —प्रातः पञ्चाशदधिक-सप्तवादनम्। अथवा, —प्रातः दशोन-अष्टवादनम्।
7.55 A.M. —प्रातः
पञ्चपञ्चाशदधिक-सप्तवादनम्। अथवा, —प्रातः पञ्चोन-अष्टवादनम्।
8 A.M. —प्रातः
अष्टवादनम्। 8.12 A.M. —प्रातः द्वादशाधिक-अष्टवादनम्।
8.16 A.M. —प्रातः
षोडशाधिक-अष्टवादनम्। 8.20 A.M. —प्रातः विंशत्यधिक-अष्टवादनम्।
9 A.M. —प्रातः
नववादनम्। 9.15 A.M. —प्रातः सपाद-नववादनम्।
9.25 A.M. —प्रातः
पञ्चविंशत्यधिक-नववादनम्। 9.30 A.M. —प्रातः सपाद-नववादनम्।
9.45 A.M. —प्रातः
पादोन-दशवादनम्। 10 A.M. —प्रातः दशवादनम्।
10.30 A.M. —प्रातः
सार्ध-दशवादनम्। 11.05 A.M. —पूर्वाह्णे पञ्चाधिक-एकादशवादनम्।
11.10 A.M. —पूर्वाह्णे
दशाधिक-एकादशवादनम्।
11.45 A.M. —पूर्वाह्णे
पञ्चचत्वारिंशदधिक-एकादशवादनम्। अथवा, —पूर्वाह्णे पादोन-द्वादशवादनम्।
12 Noon—मध्याह्ने द्वादशवादनम्। 12.15 P.M. —अपराह्णे सपाद-द्वादशवादनम्।
12. 10 P.M. —अपराह्णे दशाधिक-द्वादशवादनम्। 1.10 P.M. —अपराह्णे दशाधिक-एकवादनम्।
1.20 P.M. —अपराह्णे
विंशत्यधिक-एकवादनम्। 1.28 P.M. —अपराह्णे अष्टाविंशत्यधिक-एकवादनम्।
2 P.M. —अपराह्णे
द्विवादनम्। 2.20 P.M. —अपराह्णे विंशत्यधिक-द्विवादनम्।
2.25 P.M. —अपराह्णे
पञ्चविंशत्यधिक-द्विवादनम्। 2.30 P.M. —अपराह्णे सार्ध-द्विवादनम्।
2.45 P.M. —अपराह्णे
पादोन-त्रिवादनम्। 3 P.M. —अपराह्णे त्रिवादनम्।
3.15 P.M. —अपराह्णे
सपाद-त्रिवादनम्। 3.30 P.M. —अपराह्णे सार्ध-त्रिवादनम्।
3.45 P.M. —अपराह्णे
पादोन-चतुर्वादनम्। अथवा, —अपराह्णे पञ्चचत्वारिंशदधिक-त्रिवादनम्।
4 P.M. —अपराह्णे
चतुर्वादनम्। 4.05 P.M. —अपराह्णे पञ्चाधिक-चतुर्वादनम्।
4.10 P.M. —अपराह्णे
दशाधिक-चतुर्वादनम्। 4.18 P.M. —अपराह्णे
अष्टादशाधिक-चतुर्वादनम्।
4.27 P.M. —अपराह्णे
सप्तविंशत्यधिक-चतुर्वादनम्। 4.30 P.M. —अपराह्णे सार्ध-चतुर्वादनम्।
4.45 P.M. —अपराह्णे
पादोन-पञ्चवादनम्। अथवा--
अपराह्णे पञ्चचत्वारिंशदधिक-चतुर्वादनम्।
5 P.M. —अपराह्णे
पञ्चवादनम्। 5.15 P.M. —अपराह्णे सपाद-पञ्चवादनम्।
5.30 P.M. —अपराह्णे
सार्ध-पञ्चवादनम्। 5.45 P.M. —अपराह्णे पादोन-षड्वादनम्।
6 P.M. —सायम्
षड्वादनम्। 6.15 P.M. —सायम् सपाद-षड्वादनम्।
6.45 P.M. —सायम्
पादोन-सप्तवादनम्। 7 P.M. —सायम् सप्तवादनम्।
7.05 P.M. —सायम्
पञ्चाधिक-सप्तवादनम्। 7.10 P.M. —सायम् दशाधिक-सप्तवादनम्।
7.15 P.M. —सायम्
सपाद-सप्तवादनम्। 7.30 P.M. —सायम् सार्ध-सप्तवादनम्।
7.45 P.M. —नक्तम्
पादोन-अष्टवादनम्। 8 P.M. —नक्तम् अष्टवादनम्।
8.05 P.M. —नक्तम्
पञ्चाधिक-अष्टवादनम्। 8.10 P.M. —नक्तम् दशाधिक-अष्टवादनम्।
8.20 P.M. —नक्तम्
विंशत्यधिक-अष्टवादनम्। 8.25 P.M. —नक्तम् पञ्चविंशत्यधिक-अष्टवादनम्।
8.30 P.M. —नक्तम्
सपाद-अष्टवादनम्। 8.45 P.M. —नक्तम् पादोन-नववादनम्।
8.50 P.M. —नक्तम्
पञ्चाशदधिक-अष्टवादनम्। अथवा, —नक्तम्
दशोन-नववादनम्।
8.55 P.M. —नक्तम्
पञ्चपञ्चाशदधिक-अष्टवादनम्। अथवा, —नक्तम्
पञ्चोन-नववादनम्।
9 P.M. —नक्तम्
नववादनम्। 9.05 P.M. —नक्तम् पञ्चाधिक-नववादनम्।
9.10 P.M. —नक्तम्
दशाधिक-नववादनम्। 9.15 P.M. —नक्तम् सपाद-नववादनम्।
9.30 P.M. —नक्तम्
सार्ध-नववादनम्। 9.45 P.M. —नक्तम् पादोन-दशवादनम्।
10 P.M. —नक्तम्
दशवादनम्। 10.15 P.M. —नक्तम् सपाद-दशवादनम्।
10.20 P.M. —नक्तम् विंशत्यधिक-दशवादनम्। 10.30 P.M. —नक्तम् सार्ध-दशवादनम्।
10.45 P.M. —नक्तम्
पादोन-एकादशवादनम्। 11 P.M. —नक्तम् एकादशवादनम्।
11.10 P.M. —नक्तम्
दशाधिक-एकादशवादनम्। 11.15 P.M. —नक्तम् सपाद-एकादशवादनम्।
11.30 P.M. —नक्तम्
सार्ध-एकादशवादनम्। 12 P.M. —नक्तम् द्वादशवादनम्।
Hour—घटिका, Minute—क्षणपाद, कला। Second—प्राणपादः, विकला।
------
Comments
Post a Comment